পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ আগষ্ট) রাতে পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় ইউনিয়নের সীমান্তবর্তী পোকলাভিটা এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ হাজার ৭৬০ টাকা, দুইটি বাটন মোবাইল ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
বুধবার (২০ আগসষ্ট) সকালে নীলফামারী ৫৬ ব্যাটালিয়ন থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের আচ্চকানিমবাড়ী মহল্লার শ্রী রাম (৩৫), তার স্ত্রী চন্দনা রাণী (৩২) এবং দিনাজপুরের কাহারোল উপজেলার চান্দুরী এলাকার মো. শামিম (৩৩)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৪৪/৪- এলাকা থেকে তিন বাংলাদেশীকে আটক করে ভিতরগড় বিওপির বিজিবি সদস্যরা। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দালালচক্রের মাধ্যমে তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন, এজন্য ৪৯ হাজার টাকায় চুক্তি করা হয়েছিল।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, সীমান্তে মাদক ও মানবপাচারসহ সব ধরনের অপরাধ রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব