বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় ২ শুটার গ্রেপ্তার: র‌্যাব-৪
logo

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় ২ শুটার গ্রেপ্তার: র‌্যাব-৪

বাংলাদেশ আমার অহংকার”- এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকাল থেকে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ১৭ নভেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যায় ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন মিরপুর-১২, ব্লক-বি, বিক্রমপুর সেনিটারী ও হার্ডওয়্যার দোকানে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পিস্তল দিয়ে বুকে ও পিঠে অতর্কিত গুলি করে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া (৫০)’কে হত্যা করে। উক্ত স্থান হতে পলায়নের সময় স্থানীয় জনতার উপর অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি করে এবং এতে একজন রিক্সা চালক গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়। উক্ত বিষয়ে ভিকটিমের পরিবার পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয়। ঘটনার পরপরই র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসিটিভি ফুটেজ এবং আনুষঙ্গিক তথ্যাদি বিশ্লেষণ করে ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িত আসামিদের আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে। কিন্তু কিলিং মিশনে অংশগ্রহনকারী শুটারা ঘটনার পর হতে পলাতক ছিলো। উক্ত পলাতক  শুটারদের ধরার জন্য র‌্যাব-৪ ছায়া তদন্ত অব্যাহত রাখে। একপর্যায়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পলাতক শুটার লোপন ও কাল্লু দেশ ত্যাগ করার জন্য ঢাকায় এসে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী করেছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল ২৭ মার্চ ২০২৬ তারিখ মধ্যরাতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর রুপনগর থানাধীন ইস্টার্ণ হাউজিং এলাকা হতে কিলিং মিশনে অংশগ্রহনকারী অন্যতম শুটার মোঃ রাশেদ @ লোপন(৩৫) এবং উত্তরা ১৮  সেক্টর দিয়াবাড়ি এলাকা হতে মোঃ জাহাঙ্গীর হোসেন @ কাল্লু(৪০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী লোপনের দেওয়া তথ্যমতে তার বাসা হতে হত্যাকান্ডে ব্যবহৃত ০১টি বিদেশী রিভলবার ও ০৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উক্ত হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। আসামীদ্বয় সিসিটিভি ফুটেজ দেখে নিজেদের সনাক্ত করেছে এবং কিলিং মিশনে অংশগ্রহনের কথা স্বীকার করেছে। এছাড়াও তারা জানায় যে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড যাতে বড় অংকের অর্থের লেনদেন হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার শুটার এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা, চাঁদাবাজি ও মাদক মামলা রয়েছে।
৫। উল্লেখ্য যে, ইতোপূর্বে গত ১৮ নভেম্বর ২০২৫ তারিখ চাঞ্চল্যকর গোলাম কিবরিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোঃ মনির হোসেন @ সোহেল @ পাতা সোহেল (৩০) এবং উক্ত হত্যাকান্ডে জড়িত ও ১৮টি মামলার আসামী সন্ত্রাসী মোঃ সুজন @বুকপোড়া সুজন (৩৫)’কে গ্রেফতার করেছিল র‌্যাব-৪ এর আভিযানিক দল।

৬। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।

খুঁজুন