বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
চট্টগ্রাম প্রতিদিন পলাশপুর জোনের উদ্যােগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা
logo

পলাশপুর জোনের উদ্যােগে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার পলাশপুর জোনের উদ্যােগে জোনের দায়িত্বপূর্ণ এলাকার  সরকারি -বেসরকারি কর্মকর্তা,  জনপ্রতিনিধি, শিক্ষক, হেডম্যান-কারবারি, রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার ) ২৬ জুন)  দুপুর সাড়ে ১২টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) পলাশপুর জোন সদর দপ্তরের সম্মেলন কক্ষে   জোনের দায়িত্বপূর্ণ এলাকার  থানার পুলিশ প্রতিনিধি, আনসার ভিডিপি সদস্য, দায়িত্বপূর্ণ এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, স্থানীয় হেডম্যান ও কারবারীসহ এলাকার স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার ও জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

পলাশপুর জোন কমান্ডার ও জোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় যেকোন উদ্ধুত পরিস্থিতি বিজিবিকে অবহিত করার* জন্য বলেন। উক্ত সভায় পাহাড়ী ও বাঙ্গালীদের মধ্যে স্থিতিশীলতা, সম্প্রীতি ও সুসম্পর্ক বজায় রাখা, ভিন্ন সাম্প্রদায়িক বিবাহ সমস্যা, ধর্ষণ ও চাঁদাবাজি ইত্যাদি বিষয়ে সঠিক পরামর্শ দেওয়া, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধে সকলের সহায়তা বৃদ্ধি করা, সাম্প্রদায়িক উত্তেজনা প্রশমন সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতি স্থাপন, জনসাধারণ ও স্থানীয় প্রশাসনের সাথে সর্বদা সু-সম্পর্ক বজায় রাখা, পার্বত্য চট্টগ্রাম থেকে বিবাহ ও উন্নত জীবনের প্রলোভনে উপজাতি নারী চীনে পাচার রোধ করা, অবৈধ পুশইন রোধে বিজিবি-জনতা কার্যকরী সর্ম্পক বজায় রাখা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ রোধ করা, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড  দমন ইত্যাদি বিষয়ের উপর আলোকপাত করা হয়। 

এ সময় পলাশপুর জোন এর ভারপ্রাপ্ত অপস্ অফিসার ও মেডিক্যাল অফিসার, ভারপ্রাপ্ত সুবেদার মেজর, জোনের অন্যান্য পদবীর সদস্যগণ এবং প্রিন্ট ও  ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। *জোন কমান্ডার সকল জনসাধারণের সহায়তায় পলাশপুর জোনে একটি সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতি ব্যাক্ত করেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন