বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পিলখানা হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির শপথ হোক শহীদ সেনা দিবসের অঙ্গীকার
logo

পিলখানা হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির শপথ হোক শহীদ সেনা দিবসের অঙ্গীকার

মারুফ সরকার, প্রতিবেদক:- ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম 'জাতীয় শহীদ সেনা দিবস' উপলক্ষে গণমাধ্যমে প্রেরিত এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশকে নিরাপত্তাহীন করার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকান্ড ঘটানো হয়। বিগত স্বৈরাচার সরকার দেশের জন্য নিবেদিত প্রাণ চৌকস সেনা অফিসারদের পরিকল্পিতভাবে  হত্যা করে বিডিআর বিদ্রোহের নাম দিয়েছে। 

এতগুলো বছর পার হলেও দেশের জনগণ পিলখানা হত্যাকান্ডের নেপথ্য কারণ জানে না। তাই দৃশ্যমান কোন বিচারিক কার্যক্রমও দেখেনি। কিন্তু ৫ আগষ্টের পরিবর্তনের পর আসল দোষীদের বিচারের সুযোগ থাকলেও বর্তমান দায়িত্বশীলরা কার্যকরী কোন পদক্ষেপ জাতিকে দেখাতে পারেনি।  অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জনআকাঙ্খা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে পিলখানা হত্যাকান্ডে জড়িতদের সঠিক বিচার করুন। পাশাপাশি দেশের  বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি তা নিরসন করুন। অনতিবিলম্বে সুনির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে এর দীর্ঘমেয়াদী সমাধান করুন।

নেতৃদ্বয় আরো বলেন, আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে সরকার ও জনজীবনকে বিপর্যস্ত করার জন্য একটি বিশেষ মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত। চলমান যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পরবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন