বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় পহেলা বৈশাখের আবহাওয়া যেমন হবে
logo

পহেলা বৈশাখের আবহাওয়া যেমন হবে

ভ্যাপসা গরমের মধ্যেই কড়া নাড়ছে বাংলা নববর্ষ। তবে পহেলা বৈশাখের উৎসবে এবার প্রকৃতির মেজাজ হতে পারে ভিন্ন। রমনার বটমূল থেকে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা–উৎসবে মেতে ওঠার দিনে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (১১ এপ্রিল) সকালে অধিদপ্তরের দেয়া পরবর্তী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে মঙ্গলবার অর্থাৎ ১৪ এপ্রিল পহেলা বৈশাখের দিনে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা এই পূর্বাভাসে জানানো হয়, পহেলা বৈশাখে দেশের বাকি অংশে আকাশ মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। বৃষ্টির প্রভাবে ওইদিন সারা দেশের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা উৎসবে আসা মানুষের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসতে পারে।

এদিকে আজ শনিবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে আজ ও আগামীকাল দেশজুড়ে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

খুঁজুন