মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় মোট ১১ দোকানীকে ২৫,০০০/-(পচিশ হাজার) টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।
বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী বেলা ১২ থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার সিরাজদিখান বাজার এলাকায় (মুদি,ফল,মাছ,মুরগি, সবজি,মাংস) দোকানে এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিরাজদিখান থানার এএসআই সবুজ এর নেতৃত্বে একটি টিম।
ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের সাথে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দন্ডের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।বাজারের স্থিতিশীলতা রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান,উপজেলা সহকারী কমিশনার ভুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।
পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা
পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে ১১ জনকে জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় মোট ১১ দোকানীকে ২৫,০০০/-(পচিশ হাজার) টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম
বারী। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী বেলা ১২ থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলার সিরাজদিখান বাজার এলাকায় (মুদি,ফল,মাছ,মুরগি, সবজি,মাংস) দোকানে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সিরাজদিখান থানার এএসআই সবুজ এর নেতৃত্বে একটি টিম। ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের সাথে সরকার
নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয় এবং অধিক মূল্যে পণ্য বিক্রয়ের দন্ডের বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।বাজারের স্থিতিশীলতা রক্ষায় উপজেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান,উপজেলা সহকারী কমিশনার ভুমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট: মো: তৌহিদুল ইসলাম বারী।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত