সাতক্ষীরার পাটকেলঘাটা বলফিল্ড মোড় এলাকার গৌতমের বাড়িকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পেট্রোল পাম্প সংলগ্ন ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের আড্ডা চলে আসছে।
শনিবার দুপুরে এলাকাবাসী এক নারীকে আপত্তিকর অবস্থায় আটক করার দাবি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও কয়েকজন যুবককে বিভিন্নভাবে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত দাবি করছেন। তারা বলেন, “এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হবে।”
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
পাটকেলঘাটায় স্থানীয়দের অভিযোগ: মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের তদন্ত দাবি
পাটকেলঘাটায় স্থানীয়দের অভিযোগ: মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের তদন্ত দাবি
সাতক্ষীরার পাটকেলঘাটা বলফিল্ড মোড় এলাকার গৌতমের বাড়িকে ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, পেট্রোল পাম্প সংলগ্ন ওই বাড়িতে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ ও মাদকের আড্ডা চলে আসছে। শনিবার দুপুরে এলাকাবাসী এক নারীকে আপত্তিকর অবস্থায়
আটক করার দাবি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের আরও অভিযোগ, এর আগেও কয়েকজন যুবককে বিভিন্নভাবে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্ত
দাবি করছেন। তারা বলেন, “এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না হলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হবে।” তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত