বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট
logo

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট

মেহেদী হাসান,ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে শাহীন হাওলাদার (৩৫) নামে এক ব্যবসায়ীর ওপর দফায় দফায় মারধর ও টাকা লুটের অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার পুটিয়াখালি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাহীন হাওলাদার পুটিয়াখালি গ্রামের বাসিন্দা এবং গালুয়া বাজারে মিষ্টির ব্যবসা করেন। অভিযুক্ত  মো. মাসুদ ক্বারীর কানুদাসকাঠি এলাকার বাসিন্দা। 

শাহীন হাওলাদার অভিযোগ করে জানান, প্রায় দেড় বছর আগে অভিযুক্ত মাসুদ ক্বারী তার বড় ছেলে রিফাতের বিয়ের অনুষ্ঠানের জন্য তার দোকান থেকে বাকিতে মিষ্টি নেন। ওই সময় মিষ্টির মূল্য বাবদ প্রায় পাঁচ হাজার টাকা পাওনা থাকে। একাধিকবার টাকা চাইতে গেলে মাসুদ ক্বারী তার সঙ্গে খারাপ আচরণ করেন এবং একপর্যায়ে মারধরসহ গলা কেটে হত্যার হুমকি দেন। এরপর বিষয়টি জানিয়ে তিনি রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ভুক্তভোগীর দাবি, জিডির বিষয়টি জানতে পেরে বুধবার রাতের আঁধারে মো. মাসুদ ক্বারী ও তার সঙ্গে থাকা আরও ৩–৪ জন ব্যক্তি তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর করে এবং তার কাছে থাকা আনুমানিক ৮৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেয়। মারধরের ফলে শাহীন হাওলাদার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এ বিষয়ে অভিযুক্ত মো. মাসুদ ক্বারী অভিযোগ অস্বীকার করে বলেন, “শাহীনের সঙ্গে কোনো মারামারি হয়নি। তবে টাকা পাওনা নিয়ে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

খুঁজুন