বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন পাকিস্তানি অভিনেতা উজাইর আব্বাসি মারা গেছেন
logo

পাকিস্তানি অভিনেতা উজাইর আব্বাসি মারা গেছেন

মারা গেছেন বিখ্যাত পাকিস্তানি টেলিভিশন ব্যক্তিত্ব ও প্রবীণ অভিনেতা উজাইর আব্বাসি।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাতিজা পরিচালক ও প্রযোজক শামুন আব্বাসি। একইসঙ্গে শোক প্রকাশ করেছেন তিনি।

নিহতের ভাতিজা শামুন আব্বাসি চাচার মৃত্যুর তথ্য জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমার প্রিয় চাচা, আমার অনুপ্রেরণা, আমার বন্ধু, আমার পথপ্রদর্শক আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তার ক্ষমার জন্য আপনারা অনুগ্রহ করে সূরা আল ফাতিহা পাঠ করুন।

এদিকে বিখ্যাত অভিনেতা উজাইর আব্বাসির মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমেছে। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা গভীরভাবে শোকাহত এবং তার অবদানের জন্য সবাই স্মরণ করছেন প্রিয় অভিনেতাকে।

পাকিস্তানি এ তারকা ছিলেন একজন বহুমুখী ও প্রতিভাবান শিল্পী। যিনি অনবদ্য অভিনয় দক্ষতা ও সুস্পষ্ট উর্দু উচ্চারণের জন্য দর্শকমহলে বেশ প্রশংসিত ছিলেন। তিনি এমন একটি পরিবার থেকে এসেছিলেন, যে পরিবারটি চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। উজাইর আব্বাসির বড় ভাই জুবায়ের আব্বাসি ছিলেন একজন বিখ্যাত প্রযোজক ও পরিচালক। আবার তার ভাতিজা শামুন আব্বাসি একজন বিখ্যাত পরিচালক, লেখক ও প্রযোজক।

প্রবীণ এ অভিনেতার কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘সার রাহ’, ‘করাচি বিভাগ’ (২০২১), ‘বাশু’ (২০২৩), ‘হীর রঞ্জা’ (২০১২) ও ‘খিলোনা’ নাটক।

 সূত্র: বোল নিউজ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন