বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব পাকিস্তানের রাজধানীতে ৩০ দিন সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা
logo

পাকিস্তানের রাজধানীতে ৩০ দিন সব গণপরিবহনের ভাড়া ফ্রি ঘোষণা

পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম কয়েক ঘণ্টার মধ্যে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে জ্বালানি সংকটের কারণে । সাধারণ মানুষের ওপর এ ব্যবস্থার প্রভাব কমানোর জন্য পাকিস্তান সরকার ইসলামাবাদের সব গণপরিবহনের ভাড়া আগামী ৩০ দিনের জন্য ফ্রি ঘোষণা করেছে।

আজ শুক্রবার ইসলামাবাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি এক্সে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় শনিবার থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। এ উদ্যোগের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৩৫০ মিলিয়ন রুপি ব্যয় করবে।

গত বৃহস্পতিবার পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক আন্তর্জাতিক বাজারের ওপর ভিত্তি করে নতুন জ্বালানি মূল্য ঘোষণা করেন। এতে দেখা গেছে, পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৪৩ শতাংশ, যেখানে প্রতি লিটার পেট্রোল বিক্রি হবে ৪৫৮ দশমিক ৪০ রুপিতে (প্রায় ১ দশমিক ৬৪ ডলার)। ডিজেলের দাম বেড়েছে প্রায় ৫৫ শতাংশ, প্রতি লিটার ৫২০ দশমিক ৩৫ রুপিতে (প্রায় ১ দশমিক ৮৬ ডলার)।

মন্ত্রী জানিয়েছেন, যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ দেখা না দেওয়ায় সরকার এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তিনি বলেন, সরকার চেষ্টা করেছে দাম আগের স্তরে রাখার, তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হয়নি।

খুঁজুন