বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা পাকিস্তানের এশিয়া কাপে দাপুটে শুরু
logo

পাকিস্তানের এশিয়া কাপে দাপুটে শুরু

পাকিস্তান এশিয়া কাপের প্রথম ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে দারুণ শুরু করেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে সালমান আগার দল ৯৩ রানের জয় তুলে নেয়।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা ছিল ধীরগতির। দলীয় ৪ রানে সাইম আইয়ুব আউট হলে প্রথম ৫ ওভারে মাত্র ৩১ রান আসে। তবে দ্বিতীয় উইকেটে মোহাম্মদ হারিস ও সাহিবজাদা ফারহান গড়েন ৮৫ রানের জুটি। ৪৩ বলে ৭ চার ও ৩ ছক্কায় হারিস খেলেন সর্বোচ্চ ৬৬ রানের ইনিংস, যা তাকে টানা ব্যর্থতার পর স্বস্তি এনে দেয়। ফারহান যোগ করেন ২৯ রান। শেষদিকে মোহাম্মদ নওয়াজের ১০ বলে ১৯ রানের ছোট্ট ক্যামিওতে নির্ধারিত ২০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১৬৭ রান। ওমানের শাহ ফয়সাল ও আমির কালিম ৩টি করে উইকেট নেন।

জবাবে ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওমান একেবারেই দাঁড়াতে পারেনি পাকিস্তানি বোলারদের সামনে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে তারা গুটিয়ে যায় মাত্র ৬৭ রানে। ব্যাট হাতে কেবল হাম্মাদ মির্জা ২৩ বলে ২৭ ও আমির কালিম ১২ বলে ১৩ কিছুটা প্রতিরোধ গড়েন। পাকিস্তানের হয়ে ছয়জন বোলারই উইকেট শিকার করেন। এর মধ্যে সাইম আইয়ুব, ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিম নেন দুটি করে উইকেট।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন