বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব পাকিস্তানের দাবি আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান নিহতের
logo

পাকিস্তানের দাবি আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান নিহতের

পাকিস্তান ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে আফগানিস্তানে। এতে এখন পর্যন্ত অন্তত ২২৮ তালেবান যোদ্ধা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। খবর আল জাজিরার।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, অভিযানে আফগানিস্তানের অন্তত ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস এবং ১৮টি চৌকি দখল করা হয়েছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এর আগে দাবি করেছিল, তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।

পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, ‘অপারেশন গাজাব-লিল-হক্ক’ নামে এ সামরিক অভিযান শুরু করা হয়েছে। দেশটির যুদ্ধবিমান নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে বলেও দাবি করা হয়।

সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, কাবুল, পাকতিয়া ও কান্দাহারের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর ও দুটি সেক্টর সদর দপ্তরে আঘাত হানা হয়েছে। পাশাপাশি ৮০টির বেশি ট্যাঙ্ক, আর্টিলারি গান ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করা হয়েছে।

এর আগে গত রোববার আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে কয়েকজন নিহত হন। ওই ঘটনার জবাবে বৃহস্পতিবার আফগান বাহিনী পাকিস্তানের সীমান্তবর্তী স্থাপনায় হামলা চালায়। পরে ইসলামাবাদ পাল্টা হামলা চালালে রাতভর দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলে।

খুঁজুন