বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
logo

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ দল এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে সাজাচ্ছে নতুন সমীকরণ।তবে এবারের লড়াই টাইগারদের জন্য ‘অলিখিত ফাইনাল’। হারলেই বিদায়, জিতলেই ফাইনাল নিশ্চিত।

আগের ম্যাচে ভারতের বিপক্ষে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। ইনজুরিতে ছিলেন লিটন দাস, আর বিশ্রামে ছিলেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও শেখ মেহেদী হাসান। এদিকে ওপেনিংয়ে আস্থা রাখা হচ্ছে তানজিদ হাসান তামিম ও ফর্মে থাকা সাইফ হাসানের ওপর। যদিও তানজিদ আগের দুই ম্যাচেই রান করতে ব্যর্থ হয়েছেন। লিটন ফিট থাকলে তিন নম্বরে তার ফেরায় স্থিতি আসতে পারে ব্যাটিং অর্ডারে, আর সে ক্ষেত্রে একাদশের বাইরে যেতে হবে পারভেজ হোসেন ইমনকে।

মিডল অর্ডারে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। চাপে থাকা উইকেটরক্ষক ব্যাটার জাকের আলীর জায়গায় সুযোগ পেতে পারেন নুরুল হাসান সোহান। একইভাবে শামীম হোসেনের জায়গাতেও পরিবর্তনের আভাস আছে।

বোলিং আক্রমণে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। মুস্তাফিজুর রহমানের সঙ্গে নতুন বলে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিবকে। স্পিন বিভাগে রিশাদ হোসেন বা নাসুম আহমেদকে জায়গা দিতে পারে টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি শেখ মেহেদী হাসানও থাকবেন স্পিন আক্রমণে, তার ব্যাটিংটিও গুরুত্বপূর্ণ হতে পারে দলের জন্য।

সম্ভাব্য একাদশ (বাংলাদেশ):

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন