বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন পাকিস্তানে নিষিদ্ধ সালমান খান!
logo

পাকিস্তানে নিষিদ্ধ সালমান খান!

বলিউড সুপারস্টার সালমান খানকেও ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংস্কৃতিক বৈরিতা এবার ছুঁয়েছে। সম্প্রতি পাকিস্তান সরকার তাকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছে। ভারতের সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

ঘটনার সূত্রপাত হয়, যখন সালমান খানের বেলুচিস্তান সম্পর্কে মন্তব্যটি বহুল আলোচনার বিষয় হয়ে ওঠে। সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে ভারতের সিনেমা জগৎ নিয়ে কথা বলার সময় তিনি বেলুচিস্তানকে একটি আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন। এই মন্তব্যের পরই পাকিস্তান সরকার তাকে নিষিদ্ধ ঘোষণা করে।

যদিও পাকিস্তান সরকারের ক্ষোভ দেখা দিয়েছে, তবুও বেলুচিস্তানের কিছু নেতা ও সমর্থক সালমানের মন্তব্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।

এই ঘটনার ফলে আবারও উঠে এসেছে ভারত-পাকিস্তানের সম্পর্কের স্নায়ুযুদ্ধের এক নতুন অধ্যায়, যেখানে রাজনীতি, বিনোদন ও সামাজিক সম্পর্ক সবক্ষেত্রে এই বৈরিতা প্রভাব ফেলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন