বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব পাকিস্তানে ২৪ ঘণ্টায় ১৯৪ জন নিহত
logo

পাকিস্তানে ২৪ ঘণ্টায় ১৯৪ জন নিহত

১৯৪ জনের বেশি মানুষ নিহত হয়েছেন পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি ও বন্যায়। সূত্র: জিও নিউজ। শুক্রবার (১৫ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।

বন্যা কবলিত খাইবার পাকতুনখাওয়াতে উদ্ধার কাজে অংশ নেওয়ার সময় খারাপ আবহাওয়ার কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে।

সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাকতুনখাওয়াতে। সেখানে ১৮০ জন নিহত হয়েছেন। এছাড়া গিলগিট বালতিস্তানে ৫ জন ও আজাদ জম্মু ও কাশ্মীরে ৯ জন মারা গেছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, নিহতদের মধ্যে ১৫৮ জন পুরুষ, ১৯ জন নারী ও ১৭ জন শিশু রয়েছেন। ভারি বৃষ্টি ও বন্যায় আরও ২৮ জন আহত হয়েছেন। ১১৬টি বাড়ি ধসে পড়েছে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক এলাকার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মোবাইল টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। ভয়াবহ বন্যা এসব অঞ্চলকে কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বন্যা কবলিত এলাকায় যথাযথভাবে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন