বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পাইকগাছায় অস্বাস্থ্যকর গরুর খামার : খামারিকে জরিমানা
logo

পাইকগাছায় অস্বাস্থ্যকর গরুর খামার : খামারিকে জরিমানা

খুলনার পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ সৃষ্টি করার অভিযোগে এক খামারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বী। এ সময় স্থানীয় খামারি কাজী শাহীনুর রহমানকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনার কারণে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। এতে আশপাশের বাসিন্দারা নানা ভোগান্তির শিকার হন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পায়।

এ সময় খামার মালিককে আগামী এক মাসের মধ্যে খামারের পরিবেশ উন্নয়ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

খুঁজুন