বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পাহাড়ে নারীদের আত্মনির্ভরশীল করতে “মাত্রা”র উদ্যোগ সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস,হুইল চেয়ারও জন্য খাদ্য সমাগ্রী বিতরণ
logo

পাহাড়ে নারীদের আত্মনির্ভরশীল করতে “মাত্রা”র উদ্যোগ সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস,হুইল চেয়ারও জন্য খাদ্য সমাগ্রী বিতরণ

“মাত্রা,নারীর স্বস্তির যাত্রা” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়িতে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে অস্বচ্ছল নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, শিক্ষা উপকরণ, স্কুল ড্রেস,হুইল চেয়ার,অনাথ আশ্রম ও এতিমখানার জন্য খাদ্য সমাগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার ( ১২ জানুয়ারী) সকালে খাগড়াছড়ি শহরের খাগড়াপুরস্থ রমনী পাড়া এলাকায় ”মাত্রা”র প্রতিষ্ঠাতা ও গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন এর ব্যক্তিগত প্রচেষ্টায়  নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, রসুলপুর মহিলা মাদ্রাসার ছাত্রীদের জন্য ৫২ সেট  স্কুল ড্রেস ,শিক্ষা উপকরন হিসেবে কোরান শরীফ, কাগজ, কলম,জ্যামেতি বক্স,হুইল চেয়ার ও এতিম শিশুদের ৩ মাসের খাদ্য সামগ্রী জন্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মাত্রা’র প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জীতেন বড়–য়া,নারী উদ্যেক্তা চামেলী ত্রিপুরা,বিনা ত্রিপুরা ও সমাজ কর্মী দিপায়ন রোয়াজা।

এ সময়  “মাত্রা”র পরিচালক গাজীপুর সরকারি মহিলা কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভীন, বলেন পাহাড়ের পুঁজির অভাবে অনেক দরিদ্র নারী উদ্যোক্তা হতে পারছে না, তৈরি করতে পারছে না নিজেদের, তাদের জন্যই আমি বহু বছর ধরে কাজ করে যাচ্ছি। পাহাড়ের প্রত্যন্ত গ্রামের অসহায় নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সেলাই মেশিনসহ, অনাথ ও অস্বচ্ছল শিক্ষার্থীতের মাঝে শিক্ষা সামগ্রী, শীতার্তদের মাঝে শীতবস্ত্র সামগ্রী বিতরণ করা হয়।

খুঁজুন