এস কে সরকার, পাবনা প্রতিনিধি :পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে হত্যার জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নি দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) সকালে দুই জন এবং এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী নতুনপাড়া এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু এবং শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির। এদের মধ্যে সোমবার নিহত সুমন শেখ এর দাফন মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) বিকেলে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদীতে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ৪ জুন তার মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ সময় আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধ ব্যক্তিরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। এদের মধ্যে সুমন নামের একজনের আজ (মঙ্গলবার) দুপুরে জানাযা সম্পন্ন হয়েছে। অপর দুই জনের মৃতদেহ ঢাকা থেকে এখনো এসে পৌঁছায়নি।
প্রসঙ্গত: গত ৩ জুন পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মা নদীতে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে প্রেপ্তার করা হয়।
পাবনায় কিশোরী হত্যার ঘটনায় আসামীদের বাড়িতে অগ্নিকা-চিকিৎসাধীন অবস্থান তিনজ নিহত
পাবনায় কিশোরী হত্যার ঘটনায় আসামীদের বাড়িতে অগ্নিকা-চিকিৎসাধীন অবস্থান তিনজ নিহত
এস কে সরকার, পাবনা প্রতিনিধি :পাবনা সদর উপজেলায় এক কিশোরীকে হত্যার জেরে আসামিদের বাড়িঘরে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নি দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জুন) সকালে দুই জন এবং এর আগে সোমবার (৮ জুন) বিকেলে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পূর্ব রাঘবপুর এলাকার তজির উদ্দিন শেখের ছেলে সুমন শেখ, পার্শ্ববর্তী
নতুনপাড়া এলাকার মৃত ইউসুফের ছেলে সাপু এবং শকুর হোসেনের ছেলে সাইফুল ইসলাম সাব্বির। এদের মধ্যে সোমবার নিহত সুমন শেখ এর দাফন মঙ্গলবার দুপুরে সম্পন্ন হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বুধবার (৩ জুন) বিকেলে পাবনার ভাঁড়ারায় পদ্মা নদীতে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরের দিন ৪ জুন তার মরদেহ দাফন করা হয়। দাফন শেষে উত্তজিত জনতা আসামিদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে বাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আশপাশের বেশ কয়েকজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ সময়
আসামিপক্ষের কেউ বাড়িতে ছিলেন না। দগ্ধ ব্যক্তিরা সবাই প্রতিবেশী ও আশপাশের মানুষ। পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। এদের মধ্যে সুমন নামের একজনের আজ (মঙ্গলবার) দুপুরে জানাযা সম্পন্ন হয়েছে। অপর দুই জনের মৃতদেহ ঢাকা থেকে এখনো এসে পৌঁছায়নি। প্রসঙ্গত: গত ৩ জুন পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের পিরপুরে পদ্মা নদীতে এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের কথিত প্রেমিক নাইমসহ তিনজনকে প্রেপ্তার করা হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত