এস কে সরকার, পাবনা প্রতিনিধি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি পাবনার কৃতিসন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ শনিবার (১৬ মে) দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে তাকে সংবর্ধনা দেন বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগাসহ অনেকে।
উল্লেখ্য, গত ৫ মে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর গত ১০ মে রাজশাহীতে অবস্থিত বিএমডিএ কার্যালয়ে যোগদান করেন তিনি।
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
পাবনায় বিএমডিএ’র চেয়ারম্যান হাসান জাফির তুহিনকে সংবর্ধনা
এস কে সরকার, পাবনা প্রতিনিধি : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি পাবনার কৃতিসন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিনকে সংবর্ধনা দেওয়া হয়। আজ শনিবার (১৬ মে) দুপুরে পাবনা জেলা বিএনপি কার্যালয়ে তাকে সংবর্ধনা দেন বিএনপি, কৃষক দল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন স্তরের
নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা পরিষদের প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আনিসুল হক বাবু, আবু ওবায়দা শেখ তুহিন, নুর মোহাম্মদ মাসুম বগাসহ অনেকে।
উল্লেখ্য, গত ৫ মে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিনকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়। সচিব পদমর্যাদায় এক বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর গত ১০ মে রাজশাহীতে অবস্থিত বিএমডিএ কার্যালয়ে যোগদান করেন তিনি।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত