এস কে সরকার,পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আরিফপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ অলি হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য জানান।
পুলিশ সুপার জানান সোমবার ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৩টি বিদেশি রিভলবার, ১টি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত অলি হোসেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার রব্বেল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে।
এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার যুবক অলিকে আদালতের সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
পাবনায় বিদেশি অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার
এস কে সরকার,পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার আরিফপুর এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ অলি হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (২০ এপ্রিল) দুপুর ২টায় পাবনা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ এসব তথ্য জানান। পুলিশ সুপার
জানান সোমবার ভোরে পাবনা পৌর সদরের আরিফপুর হাজিরহাট এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৩টি বিদেশি রিভলবার, ১টি দেশীয় ওয়ান শুটারগান এবং দুই রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত অলি হোসেন পাবনা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আরিফপুর হাজিরহাট এলাকার রব্বেল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একটি মাদক
মামলা রয়েছে বলে পুলিশ জানায়। পুলিশ আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র জব্দ ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অস্ত্রগুলোর উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার যুবক অলিকে আদালতের সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত