বাস-ট্রাকে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় । এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নারায়ণগঞ্জ থেকে যাত্রীবাহী পাবনা এক্সপ্রেস নামের একটি বাস পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পূর্ব বনগ্রাম এলাকায় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের তিনজন যাত্রী নিহত হন। খবর পেয়ে থানার পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়।
বাসের চালক ঘুমিয়ে থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
-খবরপ্রতিদিন/ সি.ব