এস কে সরকার, পাবনা প্রতিনিধি:”জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে পাবনায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বেড় হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। সেখানে মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
মেলায় ভূমি নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি সংক্রান্ত তথ্যসেবা এবং অভিযোগ গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে তথ্যকেন্দ্র ও পরামর্শ বুথ স্থাপন করা হয়েছে।
আয়োজকরা জানান, ডিজিটাল ভূমিসেবা সহজ ও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।
পাবনায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
পাবনায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
এস কে সরকার, পাবনা প্রতিনিধি:”জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যে বিষয় নিয়ে পাবনায় ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বেড় হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে শেষ হয়। সেখানে মেলার ভার্চুয়ালী উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা, জোনাল সেটেলমেন্ট অফিসার মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইয়াসমিন মনিরা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, সহকারী কমিশনার (ভূমি) এস. এম. ফুয়াদ, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বারের সভাপতি অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ
সহ গন্যমান্য ব্যক্তিবর্গ। মেলায় ভূমি নামজারি, খতিয়ান যাচাই, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি সংক্রান্ত তথ্যসেবা এবং অভিযোগ গ্রহণসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষকে ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে তথ্যকেন্দ্র ও পরামর্শ বুথ স্থাপন করা হয়েছে। আয়োজকরা জানান, ডিজিটাল ভূমিসেবা সহজ ও দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত