বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমা
logo

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমা

এস কে সরকার,পাবনা প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে (পাবনা-সিরাজগঞ্জ) এমপি পদে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন পাবনার চাটমোহর উপজেলার সন্তান অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি ও জোটের পক্ষ থেকে যে ৩৬ জনকে দলের চূড়ান্ত মনোনয়ন দিয়েছে রুমা তাদের মধ্যে একজন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের তালিকা ঘোষণা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আরিফা সুলতানা রুমা চাটমোহর পৌর এলাকার আফ্রাতপাড়া মহল্লার বাসিন্দা প্রয়াত বিএনপি নেতা আক্কাস আলী মাস্টারের মেয়ে। চার ভাই ও দুই বোনের মধ্যে চতুর্থ রুমা।

জানা গেছে, আরিফা সুলতানা রুমা ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এছাড়া তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজপথের লড়াই-সংগ্রাম আর দলের প্রতি অবিচল আনুগত্যের পুরস্কার হিসেবে তিনি মনোনয়ন পেয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা। সংসদে গিয়ে তার এলাকার মানুষের কথা তুলে ধরবেন বলে আশা করছেন সবাই।

রুমার রাজনৈতিক জীবন থেকে জানা যায়, বিগত দেড় দশকে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে আরিফা সুলতানা রুমার সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ইডেন কলেজে থাকাকালীন এবং পরবর্তীতে কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পর অসংখ্যবার পুলিশের বাধা ও হামলার শিকার হন তিনি। রাজনৈতিক কারণে বারবার জেল-জুলুম এবং অসংখ্য রাজনৈতিক মামলা মোকাবিলা করেও তিনি রাজপথ ছাড়েননি।

খুঁজুন