বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা পাবিপ্রবি’র কর্মকর্তারা অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
logo

পাবিপ্রবি’র কর্মকর্তারা অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

এস কে সরকার,পাবনা প্রতিনিধি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ রবিবার (১৭ মে) কর্মকর্তাদের জন্য দিনব্যাপী অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড প্রফেশনালিজম বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

রিসোর্স পারসন ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইআইইআর-এর ফ্যাকাল্টি মেম্বার মো. আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)'র পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা।

উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম বলেন, ‘অফিস ম্যানেজমেন্ট হলো কম সময়ে, কম অর্থ ব্যয়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করা। কাজ শুরু করার আগে প্রতিটি বিষয়ে পরিকল্পনা করতে হবে। চাকরি ও দায়িত্ব এক জিনিস না। চাকরি হলো ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস। কিন্তু দায়িত্ব হলো চাকরির বাইরেও প্রতিষ্ঠানকে ওউন করা, কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সম্পন্ন করা।

সঠিকভাবে আমাদের দায়িত্ব পালন করা, অফিসে নিজের কাজের পাশাপাশি সহকর্মীদের সাথে ভালো আচরণ এবং নিজের জানা জ্ঞানকে শেয়ার করতে হবে। যোগাযোগ, নেতৃত্ব ও ইতিবাচক মনোভাব থাকতে হবে। সময়ানুবর্তি হওয়া, দায়িত্বকে গুরুত্ব দেওয়া এবং অফিসের নিয়মকানুন মেনে চলতে হবে। নতুন বিষয় জানার জন্য শেখার মানসিকতা  থাকতে হবে। প্রশিক্ষণ  থেকে শিখতে হবে এবং এর ফলে দেশ ও জাতি উপকৃত হবে।’

সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আসফাকুর রহমান।

খুঁজুন