বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা অ্যাতলেতিকো হারালো রিয়ালকে
logo

অ্যাতলেতিকো হারালো রিয়ালকে

অ্যাতলেতিকো মাদ্রিদ প্রথমবারের মতো এ মৌসুমে রিয়াল মাদ্রিদকে হারালো । স্বাগতিকরা জিতেছে ৫-২ গোলে।

খেলার শুরুতেই রবিন লে নরমাদের হেড থেকে এগিয়ে যায় দিয়েগো সিমিওনের শিষ্যরা। তবে কিলিয়ান এমবাপ্পে ও আরদা গুলারের দুর্দান্ত দুটি গোল রিয়ালকে এগিয়ে দেয়। প্রথমার্ধের যোগ করা সময়ে আলেকজান্ডার সরলথ ম্যাচে সমতা ফেরান (২-২)।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হুলিয়ান আলভারেজ। প্রথমে পেনাল্টি থেকে গোল করেন তিনি, এরপর অসাধারণ এক ফ্রি-কিকে জালের দেখা পান। শেষ মুহূর্তে অঁতোয়া গ্রিজম্যানের গোল অ্যাতলেতিকোর বড় জয় নিশ্চিত করে (৫-২)।

এই জয়ে লা লিগায় রিয়ালের বিপক্ষে দুর্দান্ত রেকর্ড ধরে রাখলো অ্যাতলেতিকো। শেষ ছয় লিগ ম্যাচে সিমিওনের দল হারের মুখ দেখেনি।

রিয়াল মাদ্রিদের টানা সাত ম্যাচ জয়ের ধারা থেমে গেলেও শীর্ষে থাকার দৌড়ে তারা এখনো বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে।

আগামী ১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে দুই দল। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে কাজাখস্তানের কাইরাত আলমাতির, আর অ্যাতলেতিকো আতিথ্য দেবে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন