বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
খেলাধুলা অ্যান্টিগা শেষ বলে জিতল, সাকিব ব্যাট-বলে ম্লান
logo

অ্যান্টিগা শেষ বলে জিতল, সাকিব ব্যাট-বলে ম্লান

অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স শেষ মুহূর্তের রোমাঞ্চে বার্বাডোজ রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে, ক্যারিবীয় প্রিমিয়ার লিগে। শেষ ওভারে ১২ এবং শেষ বলে ২ রান প্রয়োজন ছিল, যা ফ্যালকন্স পূর্ণ করে জয় নিশ্চিত করে। বার্বাডোজ ১৮৮ রানের লক্ষ্য রেখেছিল।

টস হেরে আগে ফিল্ডিং নেওয়া অ্যান্টিগার সামনে শুরু থেকেই আগ্রাসী ছিলেন বার্বাডোজের ব্যাটসম্যানরা। উদ্বোধনী জুটি কুইন্টন ডি কক ও ব্রেন্ডন কিং ১১.২ ওভারে ৯১ রান যোগ করেন। কক ২৮ বলে ২৭ রান করেন, আর কিং ৬৫ বলে ৯৮ রান অপরাজিত ইনিংস খেলেন, যেখানে ছিল ৬ চার ও ৭ ছক্কা। শেরফান রাদারফোর্ড ১৭ বলে ২৯ রান করে আউট হন। পরবর্তী ওভারে রভম্যান পাওয়েল (৩) ও রাসি ভ্যান ডার ডুসেন (০) আউট হয়ে দলকে কিছুটা সমস্যায় ফেলে। শেষ দিকে ক্রিস গ্রিন ৬ বলে ১৬ রান যোগ করেন।

অ্যান্টিগার হয়ে ৩ ওভার করে ৩৩ রান দিলেও উইকেটশূন্য ছিলেন সাকিব। মাত্র ৪ ওভারে মাত্র ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স দিয়েছেন সালমান ইরশাদ। ওবেদ ম্যাককয় শিকার করেন এক উইকেট।

লক্ষ্য তাড়ায় অ্যান্টিগাকে ভালো শুরু এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস। তবে ৪.২ ওভারে ৪৫ রান তোলার পরই আউট হয়ে যান জাঙ্গু (১৪ বলে ২৩)। পরপরই করিমা গোর আউট হলেও আরেকপ্রান্ত আগলে রাখেন যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক গুস। তিনি শেষ পর্যন্ত ৮৫ রানে অপরাজিত থেকেই অ্যান্টিগার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। তিনি ৫৩ বলের ইনিংসটি সাজিয়েছেন ৫ চার ও ৪ ছক্কায়।

এ ছাড়া কেভিন উইকম্যান ২১ বলে ২৬, ইমাদ ওয়াসিম ১১ বলে ১৭ এবং সাকিব ১২ বলে ১৫ রান করেন। বার্বাডোজের পক্ষে ৩ উইকেট নেন ড্যানিয়েল স্যামস। এই জয়ের পর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে সাকিব-ইমাদদের অ্যান্টিগা। ৮ ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে যথাক্রমে শীর্ষ দুইয়ে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন