বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অপরাধ অভয়নগরে ৪০০ পিস ইয়াবাসহ আটক ২
logo

অভয়নগরে ৪০০ পিস ইয়াবাসহ আটক ২

যশোরের অভয়নগর উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইছামতি গ্রামের গলাচিপা মোড় থেকে তাদের আটক করা হয়।

​অভয়নগর উপজেলার বসুয়াড়ী ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ নাসির উদ্দিন জানান, সন্ত্রাস দমন, অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ইছামতি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ ওই দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খুঁজুন