বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস অভিযোগ পাল্টা অভিযোগে স্থগিত হলো জাকসুর গণভোট বিষয়ক সেমিনার
logo

অভিযোগ পাল্টা অভিযোগে স্থগিত হলো জাকসুর গণভোট বিষয়ক সেমিনার

সাগর, জাবি প্রতিনিধি: ভিপি আব্দুর রশিদ জিতু এবং সমাজসেবা সম্পাদক আহসান লাবিবের অভিযোগ পাল্টা অভিযোগে স্থগিত হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ কর্তৃক আয়োজিত হতে যাওয়া গণভোট বিষয়ক সেমিনার।  

বুধবার ( ৮ এপ্রিল) রাত ১১ টায় জাকসুর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ডের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। 

ফেসবুক ফটোকার্ডে বলা হয়, "ফলপ্রসূ আয়োজনের স্বার্থে জাকসু কর্তৃক আয়োজিত আগামিকাল অনুষ্ঠিতব্য “গনভোট অস্বীকার ও অধ্যাদেশ বাতিলের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রে প্রবেশ এবং সংকটের পথে দেশ” শীর্ষক সেমিনার সাময়িক স্থগিত করা হয়েছে। সেমিনারটির পরিবর্তিত তারিখ শীঘ্রই সবাইকে জানানো হবে।" 

এর আগে ৮ এপ্রিল জাকসুর ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে  আজ ৯ এপ্রিল বিকাল  ৩ টায় সেমিনারটি আহ্বান করে। ফেসবুক পোস্টের পর একই দিন দুপুরে পূর্ব আলোচনা ছাড়া জাকসুকে গোষ্ঠীগত স্বার্থে ব্যাবহারে অপচেষ্টা থেকে এই সেমিনার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ করেন ভিপি জিতু। পোস্টির কাউন্টার পোস্টে সমাজাসেবা সম্পাদক লাবিব দাবি করেন,  সেমিনার বিষয়ে সর্বপ্রথম কথা হয়েছে ভিপির সাথে। 

খুঁজুন