বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন অভিনেত্রী স্নিগ্ধা হোসেইন ‘বাসপ পুরস্কারে’ ভূষিত
logo

অভিনেত্রী স্নিগ্ধা হোসেইন ‘বাসপ পুরস্কারে’ ভূষিত

নাট্যাঙ্গনের পরিচিত মুখ স্নিগ্ধা হোসেইন সম্প্রতি তার অভিনয় জীবনে অসামান্য অবদানের জন্য সম্মানজনক ‘বাসপ পুরস্কারে’ ভূষিত হয়েছেন। মুন্সিগঞ্জের মেয়ে স্নিগ্ধা গত নয় বছর ধরে নাট্যজগতে কাজ করে যাচ্ছেন নিষ্ঠা ও প্রতিভার সঙ্গে।

অভিনয়ের শুরুটা হয়েছিল এ.টি.এন বাংলার ‘ক্রাইম পেট্রোল’ নাটকের মাধ্যমে। ধীরে ধীরে বিভিন্ন চ্যানেলের একক ও ধারাবাহিক নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন। তিনি প্রায় ১০০টির বেশি নাটকে কাজ করেছেন এবং প্রতিটি চরিত্রে নিজস্ব অভিনয় শৈলীর ছাপ রেখেছেন।

চলমান ও পুরনো ধারাবাহিক নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো:

চলিতেছে সার্কাস, মেহমান, কর্পোরেট ভালোবাসা, জমিদার বাড়ি,স্বপ্ন আড্ডা,আগুন পাখি, মাশরাফি জুনিয়র,প্রবাসী পরিবার,কোরবানির বিরাট হাট, জুলি বিউটিফুল, আঁধারে স্বপ্ন এবং আরও অনেক।

একক নাটকেও তার উপস্থিতি ছিল সমান জনপ্রিয়। কিছু জনপ্রিয় কাজের নাম উল্লেখ করা যায়:

বাবার ছেলে, দুঃস্বপ্নের রাত, মায়ের কষ্ট, নানা বাড়িতে ঈদ, রেশমি তুমি কার, *ঠিকানা বদল, অরজিনাল বয়ফ্রেন্ড, বোকা বোকা প্রেম, বেক্কেল জামাই, *মন ডাকাতির দিন, সিনবাদ, বাসর ঘরে চোর, *কার বিয়ে কে করে, *মায়ার সংসার, *মায়ের লাশ, বেইমান স্বামী, চার বউ এক স্বামী, প্রবাসীর লাগেজ, প্রবাসীর তিন বউ,চান্দের মত বউ,গরিবের বন্ধু নাই ২, মিডেল ক্লাস,সন্দেহের আগুন,ফকিরা বংশ, ইত্যাদি।

অভিনয়ের শুরু হয় মঞ্চ থেকে। তার প্রথম থিয়েটার ছিল ‘উন্মুক্ত থিয়েটার’, পরে যোগ দেন ‘দৃষ্টিপাত নাট্য সংসদ’-এ।

এছাড়া একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র পোস্ট মাস্টার ৭১-এ অভিনয় করেছেন, যা দর্শকদের হৃদয়ে বিশেষভাবে স্থান করে নেয়।

আইনি প্রেক্ষাপটে নির্মিত একাধিক নাটকেও তার পারফরমেন্স ছিল দারুণ প্রশংসনীয়।

এর মধ্যে উল্লেখযোগ্য: হোম সার্ভিস, মা, পারফিউম, *বৃদ্ধাশ্রমে শাশুড়ি খুন– এবং আরও অনেক।

একাধারে নাটক, থিয়েটার ও সিনেমায় সক্রিয় থাকা এই শিল্পী অভিনয়ের মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরেছেন।

তার এই দীর্ঘ ও বৈচিত্র্যময় যাত্রা সম্মানিত হয়েছে ‘বাসপ পুরস্কার’-এর মাধ্যমে, যা নিঃসন্দেহে তার জন্য এবং বাংলাদেশের নাট্য অঙ্গনের জন্য এক গর্বের বিষয়।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন