বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
প্রযুক্তি অথেনটিক গ্যাজেট দিতে নতুন ই-কমার্স সাইট গ্র্যাবী’র যাত্রা শুরু
logo

অথেনটিক গ্যাজেট দিতে নতুন ই-কমার্স সাইট গ্র্যাবী’র যাত্রা শুরু

বাংলাদেশের গ্যাজেটপ্রেমীদের সেরা দামে আসল (অথেনটিক) গ্যাজেট
সরবরাহ এবং দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করলো ই-কমার্স সাইট গ্র্যাবী (Grabee.com.bd)।

বৃহস্পতিবার রাতে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করা হয় প্ল্যাটফর্মটি। মোশন ভিউ লিমিটেড-এর সিস্টার কনসার্ন হিসেবে যাত্রা শুরু করা গ্র্যাবী দেশের গ্যাজেট ক্রেতাদের জন্য হতে
যাচ্ছে এক নির্ভরযোগ্য অনলাইন গন্তব্য।

এই প্ল্যাটফর্মে মিলবে বিশ্বখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন গ্যাজেট ও অ্যাক্সেসরিজ। স্মার্টওয়াচ, হেডফোন, চার্জার-ক্যাবল, স্পিকার থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ক্যাটাগরির পণ্য পাওয়া যাবে এখানে। গ্রাহকদের দৈনন্দিন জীবনে আনবে সহজতা ও স্টাইলের ছোঁয়া—এই লক্ষ্যেই সাজানো হয়েছে পুরো পণ্যতালিকা।

গ্র্যাবী-এর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই—গ্রাহকদেরকে সেরা গ্যাজেটটি সেরা দামে দেওয়া। আমরা সবসময় মান ও মূল্যের ভারসাম্য বজায় রেখে ক্রেতার আস্থা অর্জন করতে চাই।’

প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে নির্ভরযোগ্য গ্যাজেটভিত্তিক ওয়েবসাইটের সংখ্যা এখনো সীমিত। অনেক সময় গ্রাহকরা ডেলিভারি বিলম্ব ও দামের অসঙ্গতিতে ভোগেন। Grabee প্রতিশ্রুতিবদ্ধ—গ্রাহক যেন সবচেয়ে কম দামে আসল পণ্য
পান এবং দ্রুততম সময়ে সেটি হাতে পৌঁছায়।’

প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, গুণগত মান ও গ্রাহকসেবায় গ্র্যাবী তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারলে অল্প সময়ের মধ্যেই এটি দেশের শীর্ষ গ্যাজেট ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন