সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি ভর্তি হতে না পারা শিক্ষার্থী কুষ্টিয়ার কুমারখালীর তরুণ ওমর ওসমানের পাশে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তাঁর পক্ষ থেকে ওমরের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দেওয়া হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) শিক্ষামন্ত্রীর এ উদ্যোগের কথা জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে জানানো হলে তিনিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। বিষয়টি নিশ্চিত করেন ভিসি ।
ভিসি বলেন, শিক্ষামন্ত্রীর পক্ষে তার একান্ত সচিব (পিএস) আমার সঙ্গে যোগাযোগ করে ওমরের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে বলেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী নিজেই ওই শিক্ষার্থীর শিক্ষাজীবনের বাকি ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন বলেও জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও সর্বাত্মক সহযোগিতা এবং পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন ভিসি ।
ওমর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের বাসিন্দা। গৃহিণী ফাতেমা খাতুন ও মৃত খবির উদ্দিন দম্পতির বড় ছেলে তিনি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাবির ব্যবস্থাপনা বিভাগে ইতোমধ্যে ভর্তি হয়েছেন।
তবে আর্থিক সংকটের কারণে তাঁর ভর্তি ও পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়ে। ভর্তির টাকা জোগাড় করতে তিনি দিনমজুরির কাজও শুরু করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাঁর পাশে এগিয়ে আসেন।বর্তমানে ওমর ঢাকায় অবস্থান করছেন। তিনি আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে তাঁর এক পরিচিত বড় ভাইয়ের সঙ্গে থাকছেন।
অর্থাভাবে ভর্তি হতে না পারা জাবি শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
অর্থাভাবে ভর্তি হতে না পারা জাবি শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী
সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তির সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি ভর্তি হতে না পারা শিক্ষার্থী কুষ্টিয়ার কুমারখালীর তরুণ ওমর ওসমানের পাশে দাঁড়িয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তাঁর পক্ষ থেকে ওমরের পড়াশোনার যাবতীয় ব্যয়ভার বহনের আশ্বাস দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) শিক্ষামন্ত্রীর এ উদ্যোগের কথা জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে জানানো হলে তিনিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। বিষয়টি নিশ্চিত করেন ভিসি ।
ভিসি বলেন, শিক্ষামন্ত্রীর পক্ষে তার একান্ত সচিব (পিএস) আমার সঙ্গে যোগাযোগ করে ওমরের পড়াশোনার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে বলেন। পাশাপাশি শিক্ষামন্ত্রী নিজেই ওই শিক্ষার্থীর শিক্ষাজীবনের বাকি ব্যয়ভার বহনের দায়িত্ব নিয়েছেন বলেও জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও সর্বাত্মক সহযোগিতা এবং পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছেন ভিসি । ওমর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের বাসিন্দা। গৃহিণী ফাতেমা খাতুন ও মৃত খবির উদ্দিন দম্পতির বড় ছেলে তিনি। ২০২৫-২৬
শিক্ষাবর্ষে গুচ্ছ, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাবির ব্যবস্থাপনা বিভাগে ইতোমধ্যে ভর্তি হয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে তাঁর ভর্তি ও পড়াশোনা অনিশ্চয়তার মুখে পড়ে। ভর্তির টাকা জোগাড় করতে তিনি দিনমজুরির কাজও শুরু করেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাঁর পাশে এগিয়ে আসেন।বর্তমানে ওমর ঢাকায় অবস্থান করছেন। তিনি আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে তাঁর এক পরিচিত বড় ভাইয়ের সঙ্গে থাকছেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত