জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি জামালপুরে নদী ভাঙ্গন, নদী দখল থেকে শুরু করে শত শত সমস্যা রয়েছে। বিগত দিনে যারা জামালপুরে জনপ্রতিনিধি ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি ছিল তারা জামালপুরবাসীর পক্ষে কাজ করে নাই। জামালপুরে সন্ত্রাস ও চাঁদাবাজদের অভয়ারণ্য গড়ে তুলেছিল। আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ ও সন্ত্রাস থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর হিসেবে গড়ে তুলতে চাই। জামালপুরবাসী আমরা জানি সমিতির নামে জামালপুরের কত সাধারণ মানুষের অর্থ লুটপাট করা হয়েছে। এভাবে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছিল। এই যে অর্থ লুটপাটের রাজনীতি, সেই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই তারুণ্যের শক্তি এই গণঅভ্যুত্থানের শক্তি বাংলাদেশের আবমর সাধারণ ছাত্র-জনতা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছিল। সেই নতুন বাংলাদেশের সূচনায় অংশগ্রহন করেছিল এই জামালপুরের সাহসী সন্তানেরা। আমরা জানি এই জামালপুরের ১৭ জন শহীদ হয়েছে। যারা ঢাকার বিভিন্ন প্রান্তে বুকচিড়িয়ে লড়াই করেছে এবং পুলিশ ও ছাত্রলীগের বুলেটের সামনে জীবন দিয়েছে। আমরা সেই সকল শহীদ পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেছি। সেই সকল শহীদ পরিবারের দু:খ কষ্টের কথা আমরা শুনেছি। সেই শহীদ পরিবারের আকাঙ্ক্ষার কথা শুনেছি। সেই সকল শহীদ পরিবার কোন অর্থ চায়না, শুধু চায় সম্মান। তারা চায় যে কারণে তাদের সন্তানরা জীবন দিয়েছিল সেই নতুন বাংলাদেশ যাতে তরুণদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়।
এনসিপি'র নেতা নাহিদ বলেন, আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ঐক্য মত কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করেছে। কারণ আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে, সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার ও বিচারের মাধ্যমে আমরা অংশগ্রহণ করতে চাই। কারণ বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণঅভ্যুত্থানে অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে কখনো নির্বাচন কমিশন দলীয় করণ না হয়। বাংলাদেশের পুলিশ দলীয় করণ না হয়। বাংলাদেশের প্রশাসন ও বিচার ব্যবস্থা দলীয় করণ না হয়। আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই। নিরপেক্ষ প্রশাসন চাই। নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই।
তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে আমরা এই ৫ই আগস্ট উদযাপন করতে চাই। তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো জুলাই সনদে ঐক্য মত হননি তাদের প্রতি আমাদের সাদর আহবান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্য মত পোষণ করুন। কারণ সংস্কারের জন্যই পরবর্তী বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল জীবন দিয়েছিল। জীবন দিয়েছিল আমার রিক্সাওয়ালা ভাই, জীবন দিয়েছিল গার্মেন্টস শ্রমিক ভাই। জীবন দিয়েছিল পথশিশুরা। জীবন দিয়েছিল আমার বোনেরা, জীবন দিয়েছিল শত শত ছাত্র-জনতারা। আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ই আগস্টের মধ্যে জারি করতে হবে। বিচার ও সংস্কার নতুন সংবিধানের প্রতিশ্রুতি সুনিশ্চিত করতে হবে।
নির্বাচনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, অনেকে বলে আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরে এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। কোটা সংস্কারের আন্দোলন থেকে আমরা যদি গণঅভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের দিকে না নিয়ে যেতাম তা হলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আরো চার বছর অপেক্ষা করতেন। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা গণঅভ্যুত্থানে দিকে নিয়ে গিয়েছিলাম। অবশ্যই আমরা নির্বাচন চাই। আমরা ভোটের অধিকার চাই। আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি শুধু মাত্র ভোটের অধিকারের মাধ্যমে, এক সরকার থেকে অন্য সরকারের পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোন পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়। যদি অর্থনৈতিক সংস্কার হয়। যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়। যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি।
জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-আহবায়ক হিফজুর রহমান বকুল প্রমুখ।
দেশ গড়তে জুলাই পথযাত্রা পূর্বে সকাল ১০টায় সার্কিট হাউসে জুলাই-আগস্টে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন। পরে দুপুর ১টায় জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি তমালতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
অর্থ লুটপাটের রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে :এনসিপি'র নাহিদ ইসলাম
অর্থ লুটপাটের রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে :এনসিপি'র নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি এনসিপি'র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা জানি জামালপুরে নদী ভাঙ্গন, নদী দখল থেকে শুরু করে শত শত সমস্যা রয়েছে। বিগত দিনে যারা জামালপুরে জনপ্রতিনিধি ছিল, যারা ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি ছিল তারা জামালপুরবাসীর পক্ষে কাজ করে নাই। জামালপুরে সন্ত্রাস ও চাঁদাবাজদের অভয়ারণ্য গড়ে তুলেছিল। আমরা জামালপুরকে সেই চাঁদাবাজ ও সন্ত্রাস থেকে উদ্ধার করে একটি জনগণের জামালপুর হিসেবে গড়ে তুলতে চাই। জামালপুরবাসী আমরা জানি সমিতির নামে জামালপুরের কত সাধারণ মানুষের অর্থ লুটপাট করা হয়েছে। এভাবে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে অর্থ লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছিল। এই যে অর্থ লুটপাটের রাজনীতি, সেই রাজনীতি থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সোমবার (২৮ জুলাই) দুপুরে শহরের ফৌজদারি মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে এই তারুণ্যের শক্তি এই গণঅভ্যুত্থানের শক্তি বাংলাদেশের আবমর সাধারণ ছাত্র-জনতা ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে একটি নতুন বাংলাদেশের সূচনা ঘটিয়েছিল। সেই নতুন বাংলাদেশের সূচনায় অংশগ্রহন করেছিল এই জামালপুরের সাহসী সন্তানেরা। আমরা জানি এই জামালপুরের ১৭ জন শহীদ হয়েছে। যারা ঢাকার বিভিন্ন প্রান্তে বুকচিড়িয়ে লড়াই করেছে এবং পুলিশ ও ছাত্রলীগের বুলেটের সামনে জীবন দিয়েছে। আমরা সেই সকল শহীদ পরিবারের সাথে সকালে সাক্ষাৎ করেছি। সেই সকল শহীদ পরিবারের দু:খ কষ্টের কথা আমরা শুনেছি। সেই শহীদ পরিবারের আকাঙ্ক্ষার কথা শুনেছি। সেই সকল শহীদ পরিবার কোন অর্থ চায়না, শুধু চায় সম্মান। তারা চায় যে কারণে তাদের সন্তানরা জীবন দিয়েছিল সেই নতুন বাংলাদেশ যাতে তরুণদের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। এনসিপি'র নেতা নাহিদ বলেন, আপনারা জানেন সমগ্র বাংলাদেশে ঐক্য মত কমিশন বাংলাদেশের সংস্কারের জন্য
রাজনৈতিক দলগুলোকে নিয়ে আলাপ আলোচনা চালাচ্ছে। সেই সংস্কার কমিশনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অংশগ্রহণ করেছে। কারণ আমরা বলেছি গণঅভ্যুত্থানের পরে, সামনে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে মৌলিক সংস্কার ও বিচারের মাধ্যমে আমরা অংশগ্রহণ করতে চাই। কারণ বিচার সংস্কার এবং নতুন সংবিধান আমাদের এই গণঅভ্যুত্থানে অন্যতম দাবি। ফলে সংস্কারের মাধ্যমে পুরোনো আইনগুলো পরিবর্তন করতে হবে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, যাতে বাংলাদেশে কখনো নির্বাচন কমিশন দলীয় করণ না হয়। বাংলাদেশের পুলিশ দলীয় করণ না হয়। বাংলাদেশের প্রশাসন ও বিচার ব্যবস্থা দলীয় করণ না হয়। আমরা একটা নিরপেক্ষ পুলিশ ব্যবস্থা চাই। নিরপেক্ষ প্রশাসন চাই। নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই। নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই। তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে আমরা এই ৫ই আগস্ট উদযাপন করতে চাই। তাই যারা নিজেদের দলীয় স্বার্থে এখনো জুলাই সনদে ঐক্য মত হননি তাদের প্রতি আমাদের সাদর আহবান থাকবে জনগণের স্বার্থে দেশের স্বার্থে আপনারা ঐক্য মত পোষণ করুন। কারণ সংস্কারের জন্যই পরবর্তী বাংলাদেশের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল জীবন দিয়েছিল। জীবন দিয়েছিল আমার রিক্সাওয়ালা ভাই, জীবন দিয়েছিল গার্মেন্টস শ্রমিক ভাই। জীবন দিয়েছিল পথশিশুরা। জীবন দিয়েছিল আমার বোনেরা, জীবন দিয়েছিল শত শত ছাত্র-জনতারা। আমরা বলেছি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র অবশ্যই ৫ই আগস্টের মধ্যে জারি করতে হবে। বিচার ও সংস্কার নতুন সংবিধানের প্রতিশ্রুতি সুনিশ্চিত করতে হবে। নির্বাচনের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, অনেকে বলে আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। আমরা নাকি নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। আরে এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনের স্বপ্নও দেখতে পারতেন না। কোটা সংস্কারের আন্দোলন থেকে আমরা যদি গণঅভ্যুত্থানের দিকে না নিয়ে যেতাম, সরকার পতনের
দিকে না নিয়ে যেতাম তা হলে এই শেখ হাসিনা সরকারের অধীনে আরো চার বছর অপেক্ষা করতেন। বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা গণঅভ্যুত্থানে দিকে নিয়ে গিয়েছিলাম। অবশ্যই আমরা নির্বাচন চাই। আমরা ভোটের অধিকার চাই। আমরা মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি শুধু মাত্র ভোটের অধিকারের মাধ্যমে, এক সরকার থেকে অন্য সরকারের পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোন পরিবর্তন হবে না। আপনার আমার জীবনের পরিবর্তন হবে যদি সংস্কার হয়। যদি অর্থনৈতিক সংস্কার হয়। যদি শিক্ষা ব্যবস্থার সংস্কার হয়। যদি স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার হয় এবং যদি প্রকৃত গণতন্ত্র নিশ্চিত করতে পারি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব লুৎফর রহমানের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-আহবায়ক হিফজুর রহমান বকুল প্রমুখ। দেশ গড়তে জুলাই পথযাত্রা পূর্বে সকাল ১০টায় সার্কিট হাউসে জুলাই-আগস্টে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন। পরে দুপুর ১টায় জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি তমালতলা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।দেশ গড়তে জুলাই পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। -খবরপ্রতিদিন/ সি.ব
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত