জামালপুরে অপহরণ ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক মামলায় এক আসামিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন।
এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহে নিজবাড়ি হতে নবম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ইসলামপুর থানায় মামলা হয়। ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত একই এলাকার আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
এছাড়া ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সদর উপজেলার বাঁশচড়া এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন একই আদালত।
একই আদালত দেওয়ানগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষা দেওয়া এক কিশোরীকে বিয়ের উদ্দ্যেশ্যে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে কিশোর হৃদয় মিয়া। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ এপ্রিল দেওয়ানগঞ্জ থানায় মামলা হয়। ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে কিশোর হৃদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল ৪ জন আসামি। বাকি আসামিরা পলাতক রয়েছে।
অপহরণ ও ধর্ষণ : ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও একজনের আটকাদেশ
অপহরণ ও ধর্ষণ : ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও একজনের আটকাদেশ
জামালপুরে অপহরণ ও ধর্ষণের পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এক মামলায় এক আসামিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ আদেশ দেন। এ বিষয়ে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহে নিজবাড়ি হতে নবম শ্রেণির
এক ছাত্রীকে ডেকে নিয়ে দলবদ্ধভাবে ধর্ষণ করে আসামিরা। এ ঘটনায় ইসলামপুর থানায় মামলা হয়। ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত একই এলাকার আসামি মো. শিপন, মো. ইব্রাহিম ও ইউসুফ আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি সদর উপজেলার বাঁশচড়া এলাকায় দোকান থেকে বাড়ি ফেরার পথে দশম শ্রেণি পড়ুয়া এক ছাত্রীকে অপহরণ করা হয়। এ ঘটনায় ২২ ফেব্রুয়ারি থানায় মামলা করেন ভুক্তভোগীর বাবা। এ মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি
মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছেন একই আদালত। একই আদালত দেওয়ানগঞ্জ উপজেলার এসএসসি পরীক্ষা দেওয়া এক কিশোরীকে বিয়ের উদ্দ্যেশ্যে বাড়ি থেকে জোরপূর্বক অপহরণ করে কিশোর হৃদয় মিয়া। এ ঘটনায় ২০২৪ সালের ২৬ এপ্রিল দেওয়ানগঞ্জ থানায় মামলা হয়। ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে কিশোর হৃদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল ৪ জন আসামি। বাকি আসামিরা পলাতক রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত