বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন অনুমতি ছাড়া আমার ছবি ও ভিডিও ব্যবহার করা বন্ধ করুন
logo

অনুমতি ছাড়া আমার ছবি ও ভিডিও ব্যবহার করা বন্ধ করুন

সাদিয়া জাহান প্রভা ছোটপর্দার আলোচিত অভিনেত্রী, ইন্ডাস্ট্রিতে দেড় যুগেরও বেশি সময় ধরে সক্রিয়। অভিনয়গুণ ও ব্যক্তিত্বের কারণে দর্শকমহলে ইতোমধ্যেই শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তবে ব্যক্তিজীবনে হোঁচট খাওয়ায় বিভিন্ন সময় সমালোচনার মুখেও পড়েছেন তিনি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে প্রভা অভিযোগ করেন, একটি প্রতিষ্ঠান তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করছে। প্রতিষ্ঠানটি এসব ছবি বিজ্ঞাপন প্রচারের কাজে ব্যবহার করছে বলে দাবি করেন তিনি।

প্রভা বলেন, আমি তাদের থেকে কোনো সার্ভিস নিইনি এবং কোনো সম্পর্ক নেই। ঘুরতে গেলে নিজের খরচেই যাই। এরপরও আমার ভ্রমণের ছবি ও ভিডিও ব্যবহার করে তারা তাদের ব্র্যান্ডিং করছে। এটি একদমই অনৈতিক।


তিনি প্রতিষ্ঠানটিকে সতর্ক করে বলেন, আমার অনুমতি ছাড়া আমার ছবি ও ভিডিও ব্যবহার করা বন্ধ করুন। আমি অনুমতি দেইনি। এটি ঠিক নয়। পাশাপাশি তিনি আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারও দিয়েছেন।

প্রভা ২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে ডেবিউ করেন এবং তার পর থেকে অসংখ্য জনপ্রিয় নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপনে কাজ করেছেন। বর্তমানে কাজের পাশাপাশি দেশ-বিদেশে ভ্রমণেও তাকে দেখা যায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন