বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় অন্তর্র্বতী সরকারকে সুশীল ভূমিকায় দেখতে চাই না: সারজিস
logo

অন্তর্র্বতী সরকারকে সুশীল ভূমিকায় দেখতে চাই না: সারজিস

অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমরা সুশিল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের মতো দেখতে চাই। বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামী আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত অন্য কোনও দেশপন্থী শক্তির আর জায়গা হবে না। এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না।

সারজিস বলেন, হাজারের অধিক ছাত্র-জনতা জীবন দিয়েছে। হাজার হাজার সহযোদ্ধা আজোকে আমাদের সামনে রয়েছেন। আমাদের একতা আকাঙ্ক্ষা ছিল গত বছরের আগস্টের ৫ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল আরেক আগস্ট আসতে চলেছে আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমরা সুশিল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের পক্ষে দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে। এই বাংলাদেশে খুনই হাসিনার বিচার হতেই হবে।

এনসিপির এই নেতা বলেন, বিচার বিভাগকে কোনও দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামোদ করা বাহিনী হিসেবে আমরা দেখতে চাই না। ৭২ এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনওদিন এই বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। নারীদের অধিকার নিশ্চিত করতে হবে। সংখ্যালঘু ভাইবোনদের অধিকারও নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টবিরোধী ২৪ এর শক্তি সবাইকে একসাথে থাকতে হবে। তবে সেটা যেন দালালি না হয়। কেউ যদি চাঁদাবাজি বা সিন্ডিকেট করে আমরা সেটা মুখের ওপর বলবো। তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবো।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন