বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আহ্বান জানান অনাকাঙ্ক্ষিত কাজ থেকে বিরত থাকার।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
পোস্টে জামায়াত আমির লিখেছেন,প্রিয় সহকর্মী ও সম্মানিত শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্প্রতি লক্ষ্য করছি, কেউ কেউ জামায়াতে ইসলামীর প্রতি সংহতি ও সহানুভূতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিমূলক বিভিন্ন মন্তব্য ও লেখালেখি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু করেছেন।
তিনি আরও লিখেন,আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ রাখতে চাই—সত্যিই যদি আপনারা জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাহলে অনাকাঙ্ক্ষিত এ ধরনের সকল কাজ থেকে অবশ্যই বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।