বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়
logo

অবশেষে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি বিজয়

অভিনেতা-রাজনীতিক বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) তামিলনাড়ুর রাজনীতিতে টানা নাটকীয়তার পর শেষ পর্যন্ত সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করেছে । বামপন্থী দল ও ভিসিকের সমর্থন পাওয়ার পর দলটির মোট সমর্থন দাঁড়িয়েছে ১১৯ জন বিধায়কের, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে।

শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার–এর সঙ্গে তৃতীয় দফা বৈঠকে বসার কথা রয়েছে বিজয়ের। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এ বৈঠকেই তিনি আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের দাবি উপস্থাপন করবেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কংগ্রেসের পাঁচ বিধায়কের পাশাপাশি ভিদুথালাই চিরু থাই গাল কাচ্চি (ভিসিকে), সিপিআই ও সিপিএমের দুইজন করে মোট ছয় বিধায়কের সমর্থন পেয়েছে টিভিকে। ফলে নতুন সরকার গঠনের জট অনেকটাই কেটে গেছে।

এর আগে বুধবার ও বৃহস্পতিবার গভর্নরের সঙ্গে বৈঠক করলেও পর্যাপ্ত সমর্থনের অভাবে ইতিবাচক সাড়া পাননি বিজয়। সে সময় গভর্নর জানতে চান, ১১৩ সদস্যের সমর্থন নিয়ে কীভাবে সরকার পরিচালনা করবে টিভিকে এবং কারা তাদের পাশে থাকবে।

গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচন ২০২৬–এ প্রথমবার অংশ নিয়েই বড় চমক দেখায় টিভিকে। ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসনে জয় পেয়ে দলটি তামিলনাড়ুর দুই প্রধান রাজনৈতিক শক্তি দ্রাবিড়া মুন্নেত্র কাঝাগম (ডিএমকে) ও অল ইন্ডিয়া আন্না দ্রাবিড়া মুন্নেত্র কাঝাগম (এআইএডিএমকে)-এর দীর্ঘদিনের প্রভাবকে বড় ধাক্কা দেয়। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা থেকে কয়েক আসন দূরে থাকায় সরকার গঠন নিয়ে শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।

খুঁজুন