বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন অবশেষে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা
logo

অবশেষে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা

দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নয়াগন’ নানা জল্পনা ও নাটকীয়তার পর অবশেষে মুক্তির পথে। বিজেপি সরকারের অধীন সেন্সর বোর্ডের কড়াকড়ির কারণে ছবিটির মুক্তি নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মাদ্রাজ হাই কোর্টের হস্তক্ষেপে সেই জট কেটেছে।

আগেই ঘোষণা ছিল, শুক্রবার (৯ জানুয়ারি) মুক্তি পাবে ‘জন নয়াগন’। কিন্তু বুধবার (৭ জানুয়ারি) আচমকাই জানানো হয়, নির্ধারিত দিনে আর প্রেক্ষাগৃহে আসছে না ছবিটি। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র না মেলায় নির্মাতারা মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত প্রথমে ছবির কাহিনি ও প্রেক্ষাপট খতিয়ে দেখতে একটি নতুন কমিটি গঠনের নির্দেশ দেয়। এর ফলে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায় সিনেমার মুক্তি।

তবে শুক্রবার দেওয়া এক রায়ে আদালত জানিয়ে দেয়, ‘জন নয়াগন’ মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। যদিও ছবিটি ঠিক কবে ও কোন তারিখে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

উল্লেখ, তামিল সংস্করণের সেন্সর না হওয়ায় ছবিটির হিন্দি, তেলেগু, মালয়ালম ও কন্নড় সব ভাষার মুক্তিই আপাতত স্থগিত ছিল। আদালতের সাম্প্রতিক নির্দেশে সেই সমস্যারও অবসান হলো।

এইচ বিনোদ পরিচালিত ‘জন নয়াগন’ সিনেমায় থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, পূজা হেগড়ে ও মমতা বাইজু। এখন দর্শকদের অপেক্ষা শুধু নতুন মুক্তির তারিখ ঘোষণার।

খুঁজুন