বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা অবৈধভাবে প্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক
logo

অবৈধভাবে প্রবেশের দায়ে ভোলায় ভারতীয় নাগরিক আটক

সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভোলায় হরি রঞ্জন দাস ওরফে সোনা মাঝি নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া আবাসন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত হরি রঞ্জন দাস ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হারুয়া ব্লকের অক্ষয় নগর এলাকার জামিনী দাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম চরউমেদ ইউনিয়নের পাঙাশিয়া এলাকা থেকে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। তার কাছে কোনো পাসপোর্ট-ভিসা পাওয়া যায়নি। এরপর তাকে থানায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে সাগরপথে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন