নাজমুল হাসানঃ- তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্যা, গাজীপুর জেলা প্রশাসন-এর নেতৃত্বে গত ২৬ ফেব্রুয়ারী (বুধবার) ২০২৫ তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আওতাধীন জোবিঅ-চন্দ্রা, আঞ্চলিক বিক্রয় বিভাগ-চন্দ্রা-এর আড়াবাড়ি, মৌচাক, (লিবাস সংলগ্ন), কালিয়াকৈর, গাজীপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। অভিযানে ০২ টি স্পটের মোট ১৫ টি আধাপাকা বাড়ি ও ৫ টি ভবনের অবৈধ গ্যাস পাইপলাইন বিচ্ছিন্নসহ হাউজলাইন অপসারণ করা হয় ও ৬৪০ ফুট বিভিন্ন ব্যাসের অবৈধ পাইপলাইন জব্দ করা হয়। এতে মোট ১৮০ টি অবৈধ চুলার সংযোগ স্হায়ীভাবে বিচ্ছিন্ন হয়। এসময় মোবাইল কোর্ট কর্তৃক ২ জন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ৬০,০০০/- অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ, গাজীপুর-এর উদ্যোগে চলমান বিশেষ পরিদর্শন কার্যক্রমের আওতায় মেসার্স আরফান সিএনজি স্টেশনে (৭৩২/৮৩২০০০৮৩৮) মিটার হস্তক্ষেপ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিচ্ছিন্ন পরবর্তী RMS এর ভাল্ব বন্ধ এবং RMS ROOM এর দরজায় প্লাস্টিক সীল স্থাপন করা হয়েছে।
এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর আঞ্চলিক বিক্রয় বিভাগ –সাভার, জোবিঅ-সাভারের আওতাধীন বলিয়ারপুর, জয়নাবাড়ী, রাজফুলবাড়ীয়া, জোড়পুল, হেমায়েতপুর, ইমান্দিপুর ধরেন্ডা, রাজাশন, সাভার এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ/সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোট ০৭টি পয়েন্টে আনুমানিক ১ কি:মি: দৈর্ঘ্যের অবৈধ বিতরণ লাইনের ৩০০ টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার উচ্ছেদসহ ৯০০ ফুট পাইপ লাইন অপসারণ করা হয় যার মাসিক গ্যাস চুরির পরিমাণ ২২,৫০,০০০/-(বাইশ লক্ষ পঞ্চাশ হাজার)টাকা। এ সময় কে এস ফ্যাশন এন্ড ওয়াশ, টেকেরবাড়ি, বলিয়ারপুর, সাভার, এ কারখানার অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৫০০ ফুট সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে ৪র্থ বারের মত কিল করা হয়েছে। কালাম ফ্যাশন এন্ড ক্লিন, জয়নাবাড়ী, হেমায়েতপুর, সাভার এ কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রায় ৫০ ফুট সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে ৪র্থ বার কিল করা হয়েছে। আতিক এন্টারপ্রাইজ, ধরেন্ডা, রাজাশন, সাভার এলাকার কয়েল কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রায় ১০০ ফুট সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে ৩য় বার কিল করা হয়েছে। ইমান্দিপুর, সাভার এলাকায় নামবিহীন একটি বেকারি কারখানায় অবৈধ গ্যাস সংযোগের প্রায় ১৫০ ফুট সার্ভিস লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে। ইমান্দিপুর, পূর্ব পাড়া, প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এলাকায় প্রায় ৫০ টি আবাসিক বাড়ির অবৈধ সংযোগের ৪০০ ফিট বিতরণ লাইন অপসারণপূর্বক সোর্স পয়েন্ট হতে কিল করা হয়েছে।
এ ছাড়াও, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর উপমহাব্যবস্থাপক, আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগ মহোদয়ের নেতৃত্বে ভিজিল্যান্স শাখা (নারায়ণগঞ্জ ও সোনারগাঁও) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে জোবিঅ-ফতুল্লা (কুতুবপুর) এর আওতাধীন পোস্ট অফিস রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ এলাকায় শিল্প গ্রাহক মেসার্স প্যাটার্ন ফিনিশিং (৩০৬০৪৪৪) এর মিটারে অবৈধ হস্তক্ষেপ এবং মেসার্স ইউনিটি কম্পোজিট (৩০৬/৮০৬- ২০১) এর আরএমএস এর ইনলেট ভাল্ব এর চাবির সিকিউরিটি পেপার সীল নকল ও মিটার ইন্ডেক্সের সিকিউরিটি সীল প্রতিস্থাপিত পরিলক্ষিত হওয়ার এর কারণে গ্যাস বিপণন নিয়মাবলি-২০১৪ অনুযায়ী সংযোগটি তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি-এর জোবিঅ-ভালুকার গ্রাহক মেসার্স তাফরিদ কটন মিলস লি.(গ্রা. সং-৩৭৯/৮৭৯০০০১১৫) এর গ্যাস সংযোগটি বকেয়ার কারণে বিচ্ছিন্ন করা হয়েছে।
উল্লেখ্য, সেপ্টেম্বর, ২০২৪ হতে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২১০টি শিল্প, ১২৫টি বাণিজ্যিক ও ২৭,২৭৭টি আবাসিকসহ মোট ২৭,৬১২টি অবৈধ গ্যাস সংযোগ ও ৬৩,৩৮৬টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৩৮ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।