বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় নুসরাত ফারিয়া যে মামলায় গ্রেপ্তার
logo

নুসরাত ফারিয়া যে মামলায় গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নুসরাত ফারিয়াকে এর আগে রোববার (১৮ মে) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় এই অভিনেত্রীকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে। গ্রেপ্তারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। মামলায় তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন