বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস নতুন উপাচার্যের যোগদানের দিনেই পদোন্নতির দাবি জানালেন ববি শিক্ষকরা
logo

নতুন উপাচার্যের যোগদানের দিনেই পদোন্নতির দাবি জানালেন ববি শিক্ষকরা

আবদুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্যের যোগদানের দিনেই পদোন্নতির দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যোগদানের পর শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভায় শিক্ষরা এই দাবি জানান। 

শুক্রবার (১৫ই মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন বিশ্ববিদ্যালয়ের সপ্তম উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিরা তাকে ফুলেল শুভেচছা জানান। পরে শিক্ষকরা মতবিনিময় সভায় পদোন্নতির জটিলতার বিষয়টি তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও বিশ্ববিদ্যালয়ের নানাবিধ সংকটের চিত্রও তুলে ধরেন। শিক্ষকরা নবনিযুক্ত উপাচার্যের প্রতি সংকট ও পদোন্নতি জটিলতার নিরসনে ভরসা রাখার কথা বলেন শিক্ষকরা। 

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো. হাফিজ আশরাফুল হক শিক্ষকদের পদোন্নতির দাবি জানিয়ে বলেন, 'পুরো বাংলাদেশের কাছে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি ‘ছি ছি’ পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষকরা প্রমোশনের জন্য আন্দোলন করছেন বা ক্লাস-পরীক্ষা বন্ধ রাখছেন। এটা খুবই হতাশাজনক বিষয় এবং আমাদের সম্পর্কে সবার কাছে একটি নেগেটিভ মেসেজ দিচ্ছে। কোনো একটি বিশ্ববিদ্যালয়ে ২ বছর ধরে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতি পর্যন্ত সব বন্ধ এটা খুবই দুঃখজনক।'

তিনি আরও বলেন, 'সাবেক উপাচার্য ইউজিসির একটি অবৈধ বিধি সম্পন্ন না হওয়া চিঠিকে কেন্দ্র করে একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু স্যার, অনেক কথা ঘোরানোর কারণে তিনি আমাদের বিশ্বাস হারিয়ে ফেলেছেন। এখান থেকেই সংকটের মূল বিষয় শুরু হয়েছে। স্যার, আপনার যে কোয়ালিটি এবং দায়িত্ব পালন, সেই জায়গা থেকে আমাদের দাবি খুব বেশি না।'

বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির,  নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে সার্বিকভাবে সহায়তা করে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের 

সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল আলিম বছির, সহকারী অধ্যাপক জনাব উন্মেষ রয়, সমাজকর্ম বিভাগের শিক্ষক মো.  আবু জিহাদ, সহকারি অধ্যাপক মো. হাসিবুর রহমান হাসিব,

সহযোগী অধ্যাপক ড. মো. শফিউল আলম, সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার, সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন, সহকারী অধ্যাপক জনাব মো. সিরাজিস সাদিক

সহযোগী অধ্যাপক ড. মো. রাহাত হোসাইন ফয়সাল সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান ও সহযোগী অধ্যাপক ড. সাদেকুর রহমান বক্তব্য রাখেন। 

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বিশ্ববিদ্যালয়ের সংকট ও শিক্ষকদের পদোন্নতি জটিলতা নিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের রোডম্যাপ অনুযায়ী উন্নয়নমূলক কাজ করা হবে। শিক্ষকদের পদোন্নতির বিষয়টি বিধিমোতাবেক সমাধান করা হবে।

খুঁজুন