বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
অর্থনীতি নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক
logo

নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক

নতুন নোট নিয়ে বেশ কয়েকদিন থেকে নানা গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। নতুন নোটের ছবি প্রকাশ করল বাংলাদেশ ব্যাংক। নতুন ডিজাইনের এক হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের নোট বাজারে আসছে আগামী ১ জুন থেকে। এসব নোটের পাশাপাশি বর্তমান প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও পাওয়া যাবে।

নতুন নোট প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে ব্যাংকের অন্য শাখায় ইস্যু করা হবে।

আজ বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র (চলতি দায়িত্ব) মহুয়া মহসীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইতোমধ্যে নতুন নোটের ছবিসহ ওই বিজ্ঞপ্তিটি কেন্দ্রীয় ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজেও আপলোড করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নতুন ডিজাইনের ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের এসব নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত সব কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। এছাড়া মুদ্রা সংগ্রাহকদের চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়মিত নোটের পাশাপাশি ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমান নমুনা নোটও (বিনিময়যোগ্য নয়) মুদ্রণ করা হয়েছে, যা মিরপুরের টাকা জাদুঘর থেকে নির্ধারিত মূল্যে সংগ্রহ করা যাবে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন