বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগার ধামইরহাটে পিকনিকের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন ফটোস্ট্যাট ব্যবসায়ী নিহত
logo

নওগার ধামইরহাটে পিকনিকের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন ফটোস্ট্যাট ব্যবসায়ী নিহত

নওগার ধামইরহাটে পিকনিকের বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন ফটোস্ট্যাট ব্যবসায়ী নিহত। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আড়ানগর ইউনিয়নের বিহারিনগর মোড়ে এই ঘটনা ঘটে।নিহতের নাম কামাল হোসেন (৪০)।

তিনি ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে ও পেশায় একজন ফটোস্ট্যাট ব্যবসায়ী ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানান  বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলা পরিষদ মার্কেটের ফটোস্ট্যাট ব্যবসায়ী কামাল হোসেন নওগাঁ যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁর ধামইরহাট-পত্নীতলা সড়কের বিহারীনগর মোড়ে জয়পুরহাটগামি হানিফ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৯২) পিকনিকের বাসেন সাথে  মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী কামাল হোসেনের মৃত্যু হয়। ইতিপূর্বে ও বিহারিনগরের এ বাসটিতে একাধিক বার সড়ক দুর্ঘটনায় প্রান গেছে অনেকের, এলাকাবাসি এই মোড়ে একটি গতি রোধক নির্মাণের দাবি করেছেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) রাইসুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং লাশ পুলিশ হেফাজতে নেওযা হয়। কামাল হোসেনের জন্মস্থান নওগার আত্রাই উপজেলায়।  তিনি ছোটকাল থেকেই ধামইরহাটে ব্যবসা করতেন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন