বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে তিনটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার
logo

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে তিনটি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার

এম এম হারুন আল রশীদ হীরা,নওগাঁ প্রতিনিধি:- নওগাঁ সদর উপজেলার হাপানিয়া বাজার এলাকায় আব্দুল বাকিদ পবেল এর অফিস ঘর থেকে যৌথবাহিনী অভিযান চালিয়ে ৩ টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় আব্দুল বাকিদ পবেল পলাতক রয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী।

জানা যায়, শুক্রবার বিকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী কর্তৃক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া বাজারে আব্দুল বাকিদ পবেল এর ব্যক্তিগত অফিসে অভিযান চালানো হয়। এ সময় ৩ টি অবিস্ফোরিত ককটেল, ৩ টি চাকু ও একটি মৌজার নকশা উদ্ধার করে সেনাবাহিনী।

নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বলেন, যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৩টি অবিস্ফোরিত ককটেলসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। আব্দুল বাকিদ পলাতক থাকায় তার বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আরো কিছু তথ্যের ভিত্তিতে আবারো অভিযান পরিচালনা করছি। এখন পর্যন্ত অভিযান চলমান।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন