বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁয় অপহরণের পর গণধর্ষণ, দুই আসামির যাবজ্জীন কারাদন্ড
logo

নওগাঁয় অপহরণের পর গণধর্ষণ, দুই আসামির যাবজ্জীন কারাদন্ড

নওগাঁয় বিয়ের প্রলোভন দিয়ে অপহরণ এরপর গণধর্ষণ মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আদালত সূত্রে জানা যায় ২০০১ সালের ১২ মার্চ সদর উপজেলার চক-আবরশ গ্রামের এক নারীকে বিয়ের প্রলোভনে অপহরণ ও গণধর্ষণের অভিযোগে একই গ্রামের ইসাহাক (৫০) ও টুকু সরদার (৫২) নামের দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করার রায় প্রদান করেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জেলা ও দায়রা জজ মোঃ মেহেদী হাসান তালুকদার। জরিমানার অর্থ ধর্ষণের শিকার নারীকে প্রদানের নির্দেশ দেন বিচারক।

আজ রোববার বিকালে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন বিচারক। রায় ঘোষণার সময় আসামিদ্বয় উপস্থিত থাকায় তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। রাষ্ট্রপক্ষে বিশেষ কৌশলী এ্যাডভোকেট রেজাউল করিম রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামী পক্ষের বিজ্ঞ কৌশলি উচ্চ আদালতে আপিল করার কথা জানান।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন