বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁয় নানার বাড়িতে যাওয়ার পথে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু জান্নাত
logo

নওগাঁয় নানার বাড়িতে যাওয়ার পথে লাশ হয়ে বাড়ি ফিরল শিশু জান্নাত

নওগাঁর মান্দায় নানার বাড়িতে বেড়াতে যাওয়ার পথে লাশ হয়ে বাড়ি ফিরল আড়াই বছরর শিশু জান্নাত। আজ মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার পলাশবাড়ি-পাঁজরভাঙ্গা বিশ্ববাধ সড়কের কশব ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।                                                                                                                                          নিহত আছিয়া আকতার জান্নাত মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের উত্তর চকরামপুর গ্রামের আকাশ হোসেন প্রামানিকের মেয়ে।                                                                                                                   
স্থানীয়রা জানান, ঘটনার দিন দুপুরে চার্জারভ্যানে করে নিহত আছিয়া আকতার জান্নাত তার মা মৌসুমী আকতারের সাথে নানার বাড়ি বেড়াতে যাচ্ছিল। কশব ইউনিয়ন পরিষদ এলাকার কাছে আসতেই পেছন থেকে একটি দ্রুতগতির সিএনজি জান্নাতদের বহনকারী চার্জার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে জান্নাত ছিটকে পাকা সড়কের ওপর পড়ে গুরুতর আহত হয়।  তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে পাঁজরভাঙ্গা বাজারের লোকজন চৌরাস্তার মোড়ে বেরিকেড দিয়ে সিএনজি চালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে (৩৮) আটক করে। আটক মিজানুর রহমান রাজশাহীর মোহনপুর উপজেলার বেড়াবাড়িয়া খামারপাড়া গ্রামের আবদুল মজিদ খানের ছেলে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের  বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘ঘটনার পর ঘাতক সিএনজিচালিত অটোরিকশা ও তার চালক মিজানুর রহমানকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন