নওগাঁর মহাদেবপুরের হামিদপুর গ্রাম থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তিসহ ৪ জনকে আটক করেছে র্যাব-৫। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে অভিযান চালিয়ে গৌতম চন্দ্র মন্ডল (৪৫), আশিক ইসলাম (৩৯), রুবেল হোসেন (৩৪) এবং দেলোয়ার হোসেন (৩৩) কে আটক করে। বুধবার দুপুরে পাঠানো এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
আটককৃতরা হলেন, উপজেলার হামিদপুর গ্রামের মৃত অশ্বিনী কুমারের ছেলে গৌতম চন্দ্র মন্ডল, ভালাইন গ্রামের মহোসেন আলীর ছেলে আশিক ইসলাম একই গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে রুবেল হোসেন ও আবদুর রাজ্জাকের ছেলে দেলোয়ার হোসেন।
র্যাব-৫ জানায়, কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো তারা। এ বিষ্ণুমূর্তিটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে তাদের কাছে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব তাদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের নিকট থেকে কষ্টিপাথর বিষ্ণুমূর্তি উদ্ধার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, আটককৃত আসামিদেরকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে মহাদেবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, আটককৃত আসামিদের নওগাঁ আদালতে চালান দেওয়া (পাঠানো) হয়েছে। বিষ্ণুমূর্তিটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাস্টডিয়ান এর মাধ্যমে হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব