বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁয় ইন্টার্নি ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল
logo

নওগাঁয় ইন্টার্নি ডাক্তার ও মেডিকেল শিক্ষার্থীদের কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল

এম এম হারুন আল রশীদ হীরা; নওগাঁ প্রতিনিধি:- নওগাঁয় ৫ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকে ও শিক্ষার্থীরা। এতে ভোগান্তি বেড়েছে চিকিৎসা নিতে আসা রোগীদের। সকাল ১১টায় কলেজ ক্যাম্পাস থেকে এ বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মুক্তির মোড় শহীদ মিনার পাদদেশে এসে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, দেশে প্রচলিত আইন অনুযায়ী এমবিবিএস অথবা বিডিএস ছাড়া কেউ চিকিৎসক পরিচয় দিতে পারবে না। সম্প্রতি এ নিয়ে উচ্চ আদালতে করা রিট দ্রুত খারিজ করতে হবে। মানহীন বে-সরকারি মেডিক্যাল কলেজগুলো বন্ধ করতে হবে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাহিরে কোনো প্রকার ওষুধ বিক্রি করতে পারবে না। পাশাপাশি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চিকিৎসা ক্ষেত্রে উন্নত যন্ত্রপাতি ক্রয় করাসহ ৫ দফা দাবির প্রত্যেকটি না মানলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য: এর আগে, রোববার থেকে এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার হিসেবে স্বীকৃতি দেওয়া বন্ধসহ ৫ দফা দাবিতে কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করে দেয় ইন্টার্ন চিকিৎসকরা।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন