বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা নওগাঁয় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি; তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন
logo

নওগাঁয় এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র চুরি; তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন

নওগাঁর ধামইরহাট থানা হেফাজতে থাকা ট্রাংক ভেঙে মঙ্গলবার দিবাগত রাতে আসন্ন উচ্চ মাধ্যমিক পরিক্ষার প্রশ্নপত্র চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানা জানি হলে এডিসি (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিনকে প্রধান করে গতকাল বৃহস্পতিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন ডিসি। প্রশ্নপত্র চুরির সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁর ডিসি আবদুল আউয়াল।

তদন্ত কমিটির প্রধান এডিসি সহ আরও দুই কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পুলিশ সার্কেল ও জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন।

কয়েকটি ছবি থেকে দেখা যায়, ধামইরহাট থানা হেফাজতে ২০২৫ সালের এইসএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র রাখা হয়েছে একটি সিলগালা করা ট্রাংকের মধ্যে। যার দুটি তালা উধাও হয়েছে। এতে রাখা ইসলামের ইতিহাস এক সেট প্রশ্নপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিভিন্ন ভাবে।

এবিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আবদুল মালেক বলেন, গত ২৪ এপ্রিল রাতে উপজেলার বড়থা বাজারে দুর্বৃত্তের হামলায় উজ্জল হোসেন নামে একজন ছাগল ব্যবসায়ী নিহত হয়। এই মামলার আসামি বংশিবাটি এলাকার সাগর হোসেনকে আটক করে মঙ্গলবার রাতে থানায় আনা হয়। পরে তাকে থানা হেফাজতে রাখলে হাতে হাতকড়া থাকাকালীন সময়ে সে ট্র্যাংকে থাকা প্রশ্নপত্র গুলো বের করেন। তবে কতগুলো প্রশ্নপত্র চুরি হয়েছে অথবা প্রশ্নপত্র চুরির কোন তথ্য সাংবাদিকদের দিতে পারেননি তিনি।

এবিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, আমি গতকাল ঢাকায় ছিলাম। আমার পরিবর্তে কেডি স্কুলের প্রধান শিক্ষক মিটিংয়ে ছিলেন। সেখানে এডিসি , পুলিশ সার্কেলসহ আমাকে তদন্তের ভার দেওয়া হয়েছে। যত দ্রুত সম্ভব তদন্ত করে ডিসি স্যারকে তদন্ত প্রতিবেন জমা দেওয়া হবে।

এডিসি (শিক্ষা ও আইসিটি) সাদিয়া আফরিন বলেন, তদন্ত প্রতিবেন জমা দেওয়ার যদিও নির্দিষ্ট কোন তারিখ দেওয়া হয়নি। তারপরও দ্রুত সম্ভব তদন্ত প্রতিবেন জমা দেওয়া যায় সেলক্ষ্যে কাজ করা হচ্ছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন